24 C
আবহাওয়া
১২:১১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » রাশিয়াকে সব জায়গায় নিষিদ্ধ করার দাবি জেলেনস্কির

রাশিয়াকে সব জায়গায় নিষিদ্ধ করার দাবি জেলেনস্কির

জেলেনস্কি

বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার সমস্ত নাগরিকের ওপর এক বছরের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে হবে এবং কোনো দেশ রাশিয়ার কাছ থেকে জ্বালানি আমদানি করতে পারবে না। আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর বর্তমানে যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলোকে তিনি দুর্বল বলে উল্লেখ করেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টকে বলেন, রাশিয়ার সমস্ত জ্বালানি আমদানির ওপর পশ্চিমাদেরকে পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করতে হবে এবং রাশিয়ার কোনো নাগরিক যাতে এক বছরের জন্য কোথাও বের না হতে পারে তার জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর করতে হবে। রুশ নাগরিকদের নিজেদের দেশেই বসবাস করতে হবে যতক্ষণ পর্যন্ত তাদের সরকার দর্শন পরিবর্তন না করবে।

জেলেনস্কি বলেন, “সম্মিলিত শাস্তির ব্যবস্থা চলমান সংকট সমাধানের একমাত্র পথ। এই ধরনের ব্যবস্থা নিলে তারা বুঝতে পারবে এবং রাশিয়ার জনগণ তাদের সরকারকে বলবে এই যুদ্ধের জন্য তারা দায়ী নয়।”

ইউক্রেন যুদ্ধ শুরুর পরপরই আমেরিকা এবং তার মিত্র ব্রিটেন, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়া রাশিয়ার বহু নাগরিক ও সংস্থার ওপর সাড়ে পাঁচ হাজারের বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে