28 C
আবহাওয়া
৩:৫৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » ফেসবুক লাইভে পণ্য বিক্রয় বন্ধ হচ্ছে

ফেসবুক লাইভে পণ্য বিক্রয় বন্ধ হচ্ছে


বিএনএ : ফেসবুকে লাইভ ভিডিও ও শিডিউল লাইভ ভিডিওতে পণ্য বিক্রি বন্ধ হচ্ছে। অক্টোবর থেকে এ সুযোগ পাবেন না এফ কমার্স উদ্যোক্তারা।

ফেসবুক তাদের এক ব্লগ পোস্টে জানিয়েছে, চলতি বছরের অক্টোবর থেকে লাইভে আর পণ্য বিক্রির সুবিধা থাকবে না। অর্থাৎ লাইভ শপিং ফিচারটি বন্ধ থাকবে। তবে ইভেন্টভিত্তিক লাইভ সুবিধা চালু থাকবে।

মূলত ইনস্টাগ্রামের রিলস সেবাকে জনপ্রিয় করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

ফেসবুক বলছে, এখন কেউ দীর্ঘ সময়ের লাইভ দেখতে চায় না। গ্রাহক ছোট দৈর্ঘ্যের ভিডিও দেখতেই পছন্দ করে। এজন্য মেটা ইনস্টাগ্রামের রিলসের দিকে নজর দিচ্ছে। রিলসের মাধ্যমে পণ্য বিক্রি ও প্রচার-প্রচারণা চালানো যাবে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত