29 C
আবহাওয়া
৯:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » টাকার প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

টাকার প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

শিশু ধর্ষণ

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বায়েজিদে টাকার প্রলোভন দেখিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মুজিবর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ আগস্ট) দুপুর ১ টার দিকে বায়েজিদের বার্মা কলোনির শাহাদাত মঞ্জিল নামে একটি ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। গ্রেপ্তার মুজিবুরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত মুজিবর রহমান ওই এলাকার মৃত নুরু রহমানের ছেলে।

পুলিশ জানায়, দশ বছরের শিশুটি ওই কলোনিতে থাকতো। দুপুরে অভিযুক্ত মুজিবর রহমান টাকার লোভ দেখিয়ে তাকে নিজ বাসায় নিয়ে যায়। এঘটনা পাশের রুমে থাকা নাজমুল নামে এক প্রতিবেশির চোখে পড়লে তিনি অপ্রীতিকর অবস্থায় দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় খবর দেন।

ওসি মো. কামরুজ্জামান জানান, ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মুজিবর নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সময় প্রতিবেশীরা দেখে ফেলায় শিশুটি ধর্ষণ থেকে বেঁচে গেছে। পরে শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করলে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মুজিবুরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী