24 C
আবহাওয়া
১২:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » অস্ট্রেলিয়াকে ১২৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে ১২৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে ১২৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

বিএনএ, স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে বাংলাদেশ ১২৩ রানের টার্গেট দিয়েছে। সোমবার (৯ আগস্ট) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিক দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২২ রান করে।

বাংলাদেশের ইনিংসে প্রথম দিকে দ্রুত রান তুলতে থাকে উদ্বোধনী জুটি। শেখ মেহেদী হাসান ও নাঈম শেখ ৪.৩ ওভারে ৪২ রান এনে দেয়। মেহেদী ১২ বলে ১৩ রান করে ফিরলেও নাঈম দিচ্ছিলেন ইনিংস বড় করার ইঙ্গিত। ওয়ান ডাউনে নেমে সাকিব আল হাসান ২০ বল খেলে ১১ রান করে বিদায় নেন। তার আগে অবশ্য বিদায় নেন নাঈম, একটি করে চার-ছক্কায় ২৩ বলে ২৩ রান করে। সৌম্য এদিন ১৮ বল খেলে ১৬ রান করে আউট হন। আর মাহমুদউল্লাহ রিয়াদ আউট হওয়ার আগে করেন ১৪ বলে ১৯ রান।

এরপর নুরুল হাসান সোহানের ১৩ বলে ৮, আফিফ হোসেন ধ্রুবর ১১ বলে ১০ এবং একাদশে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকতের ৯ বলে ৫ রানের ইনিংস বাংলাদেশকে এনে দেয় স্বল্প পুঁজি। ১৫ ওভারে ১০২ রান করা বাংলাদেশ শেষ ৫ ওভারে মাত্র ২০ রান নিতে সক্ষম হয়।

অজিদের পক্ষে নাথান এলিস ও ড্যান ক্রিশ্চিয়ান দুটি করে উইকেট শিকার করেন। এছাড়া টার্নার, অ্যাগার, জাম্পা একটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১২২/৮ (মেহেদি ১৩, নাঈম ২৩, সাকিব ১১, সৌম্য ১৬, মাহমুদউল্লাহ ১৯, সোহান ৮, আফিফ ১০, মোসাদ্দেক ৪*, সাইফ ০, মুস্তাফিজ ০*; টার্নার ২-০-১৬-১, অ্যাগার ৪-০-২৮-১, জ্যাম্পা ৪-০-২৪-১, এলিস ৪-০-১৬-২, ক্রিস্টিয়ান ৪-০-১৭-২, সোয়েপসন ২-০-১৪-০)

জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ১২৩ রান।

টানা তিন ম্যাচ জিতে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। চতুর্থ ম্যাচে জয় পায় সফরকারীরা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে