31 C
আবহাওয়া
১০:৩৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে নববধূর আত্মহত্যা

রাজধানীতে নববধূর আত্মহত্যা

রাজধানীতে নববধূর আত্মহত্যা

বিএনএ, ঢাকা: রাজধানী মিরপুর মধ্য পাইকপাড়া আনসার ক্যাম্প এলাকার একটি বাসার ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে তাহ্সিনা কিবরিয়া (১৭) নামে এক নববধূ মারা গেছেন। দাম্পত্য কলহের জেরে তিনি স্বামীর সঙ্গে অভিমান করে ছাদ থেকে লাফ দেন বলে দাবি পরিবারের। সোমবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে তার মৃত্যু হয়।

নিহত তাহসিনা জামালপুর সদরের গোলাম কিবরিয়ার মেয়ে। বর্তমানে স্বামীর সঙ্গে মিরপুরের পাইকপাড়া আনসার ক্যাম্প এলাকায় ভাড়া থাকতেন।

নিহতের বাবা গোলাম কিবরিয়া বলেন, ‘আমার মেয়ের ৮/৯ দিন আগে শাকিবের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে মনোমালিন্যতা ছিল। এক পর্যায়ে গতরাতে স্বামী–স্ত্রী কলহের জের ধরে বাসার ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয় মেয়ে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসীন অবস্থায় মঙ্গলবার ভোর রাতে তার মৃত্যু হয়।’

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানা উপপরিদর্শক (এসআই) মোছা. সালমা বেগম। তিনি বলেন, ‘আমরা খবর পেয়ে পঙ্গু হাসপাতাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মঙ্গলবার দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা নিহতের স্বজনদের কাছে জানতে পেরেছি স্বামী–স্ত্রী কলহের জেরে বাসার ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিএনএনিউজ/ আজিজুল হাকিম/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন