28 C
আবহাওয়া
৬:৩১ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » এবার সকাল-সন্ধ্যা ‘ব্লকেড’ কর্মসূচি ঘোষণা

এবার সকাল-সন্ধ্যা ‘ব্লকেড’ কর্মসূচি ঘোষণা

এবার সকাল-সন্ধ্যা ‘ব্লকেড’ কর্মসূচি ঘোষণা

বিএনএ, ঢাকা: এবার বুধবার (১০ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্লকেডের ঘোষণা দিয়েছেন কোটা আন্দোলনকারীরা। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। মঙ্গলবার (৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীদের সমন্বয়কারী নাহিদ ইসলাম।

তিনি বলেন, চার দফা নয়, আমাদের এখন দাবি একটা।

তা হলো- সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করতে হবে। সারা দেশের সব মহাসড়ক ও রেলপথ এ ব্লকেডের আওতাভুক্ত থাকবে বলে জানান তিনি। কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সংবাদ সম্মেলন করে তারা।

এর আগে ২০১৮ সালে ব্যাপক ছাত্র আন্দোলনের মুখে সরকার নবম থেকে ত্রয়োদশ গ্রেডের চাকরি থেকে সব ধরনের কোটা বাতিল করেছিল। এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ কোটাও বাতিল হয়। গত ৫ জুন মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এর পর কোটা বাতিলের দাবিতে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র আন্দোলন শুরু হয়।

এর ধারাবাহিকতায় চলতি সপ্তাহে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা