25 C
আবহাওয়া
৪:০৭ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় আরও ১৪৬৩ জনের মৃত্যু, শনাক্ত আট লাখ

করোনায় আরও ১৪৬৩ জনের মৃত্যু, শনাক্ত আট লাখ

করোনা, বিশ্বে প্রাণ গেল ১০ হাজারের বেশি মানুষের

বিএনএ, বিশ্বডেস্ক : গত চব্বিশ ঘন্টায় বিশ্বে করোনায় মারা গেছেন আরও ১ হাজার ৪৬৩ জন। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও আরও ৭ লাখ ৯১ হাজার ৬৩ জনের।।

শনিবার সকালে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে দৈনিক আক্রান্তে শীর্ষে ছিল ফ্রান্স, আর কোভিডজনিত অসুস্থতায় মৃত্যুর হিসেবে শীর্ষে ছিল ব্রাজিল। ফ্রান্সে নতুন করে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৪০ হাজার ৯৯৭ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ৭৪ জনের।যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়েছেন ১ লাখ ৭ হাজার ৯৭৭ জন। মৃত্যু হয়েছে ৩০৩ জনের।

এছাড়া ইতালতে নতুন আক্রান্ত ১ লাখ ৬৯০ জন, ‍মৃত ১০৫, ব্রাজিলে নতুন আক্রান্ত ৭২ হাজার ৫৫১ জন, মৃত ২৭৪ জন, জাপানে নতুন আক্রান্ত ৪৭ হাজার ৭৮৬, মৃত ১৪, স্পেনে মৃত ১৫৭, নতুন আক্রান্ত ২৭ হাজার ৮৭১ ও তাইওয়ানে মৃত ১৩১, নতুন আক্রান্ত ৩০ হাজার ৪৭৭।

মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৫ কোটি ৯৬ লাখ ৬৪ হাজার ২৯৬ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৩ লাখ ৭১ হাজার ৪৩৯ জনের।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!