28 C
আবহাওয়া
১:২৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » পশ্চিমাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পুতিন

পশ্চিমাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পুতিন

পুতিন

বিএনএ, বিশ্বডেস্ক : যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করে দেখানোর আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাহস থাকলে পশ্চিমা বিশ্বকে এ ব্যাপারে চেষ্টা চালিয়ে দেখতে বলেছেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার পার্লামেন্টের নেতাদের সঙ্গে এক বৈঠকে পুতিন এসব কথা বলেছেন।

রুশ প্রেসিডেন্ট বলেন, মস্কো এখনো শান্তি আলোচনার পথ খোলা রেখেছে। সংঘাত যত দীর্ঘ হবে, যেকোনো আলোচনার সম্ভাবনা তত ক্ষীণ হয়ে আসবে। বৈঠকে পুতিন বলেন, পশ্চিমারা যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করতে চায়। তারা চেষ্টা করে দেখতে পারে।

তিনি আরও বলেন, পশ্চিমারা চায় ইউক্রেনে সর্বশেষ মানুষটি জীবিত থাকা পর্যন্ত লড়াই চলুক। এটা ইউক্রেনীয় জনগণের জন্য কষ্টের বিষয়। এরপরও দেখে মনে হচ্ছে সবকিছু সে পথেই এগোচ্ছে।

রাশিয়া এখন পর্যন্ত বড় আকারে কোনোকিছু শুরু করেনি বলে জানান পুতিন। তিনি ইউক্রেনের প্রতি ইঙ্গিত করে বলেন, যারা আলোচনা প্রত্যাখ্যান করেছে, তাদের জানা উচিত যে যত সময় গড়াবে আলোচনার পথ তত কঠিন হয়ে উঠবে।

২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে। এরইমধ্যে বেশ কিছু এলাকার দখল নিয়েছে রুশ বাহিনী। সামরিক অভিযান শুরুর পর বিভিন্ন পর্যায়ে কয়েক দফা আলোচনা হলেও তা থেকে কোনো ফল বেরিয়ে আসেনি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩