23 C
আবহাওয়া
৮:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনঃ ডাম্পার ও বালু জব্দ

লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনঃ ডাম্পার ও বালু জব্দ

লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনঃ ডাম্পার ও বালু জব্দ

বিএনএ, লোহাগাড়া, রায়হান সিকদার : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ও পুটিবিলা ইউনিয়নের পানত্রিশা, সরাইয়া ও ফারাঙ্গায় ডলু খাল ও চারখাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবরে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় বালু পরিবহনকৃত ২টি ডাম্পার গাড়ি ও ৫০হাজার ঘনফুট জব্দ করা হয়।

শুক্রবার (৯ জুলাই) বিকেলে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী জানান, কয়েকদিন ধরে এলাকাবাসী বালু উত্তোলনের বিষয়ে আমাদেরকে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে বালু খেকোদের বিরুদ্ধে চুনতি ও পুটিবিলা ইউনিয়নের পানত্রিশা, সরাইয়া, ফারাঙ্গায় ডলু ও চারখাল হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি ডেম্পার ও ৮টি স্পট হতে আনুমানিক ৫০হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত বালি সার্ভেয়ারের দ্বারা পরিমাপ করে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

অভিযান কালে সাথে ছিলেন লোহাগাড়া থানার এসআই দুলাল বাড়ৈ, চুনতি ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা শরফুদ্দিন খাঁন সাদি, মহসিন লিটন।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার