26.6 C
আবহাওয়া
১০:৫৭ অপরাহ্ণ - জুন ৯, ২০২৬
Bnanews24.com
Home » অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়


বিএনএ, স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএল ম্যাথডে অজিদেরকে ৮৬ রানে হারিয়েছে টাইগাররা। দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে এ জয় বাংলাদেশের।

মঙ্গলবার মিরপুর শের-এ-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার সাইফ হাসানের উইকেট হারায় বাংলাদেশ।

দ্বিতীয় উইকেটে ৯৬ রানের জুটি গড়ে তোলেন তানজিদ হাসান এবং নাজমুল হোসেন শান্ত, দুজনেই করেন অর্ধশতক। আর ৮৬ রানের দূর্দান্ত ইনিংস খেলেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা মোসাদ্দেক হোসেন।

সব মিলিয়ে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করে বাংলাদেশ।

২৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে টিম অস্ট্রেলিয়া। বাংলাদেশের দ্রুতগতির বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতীতে উইকেট হারায় অজিরা।

অস্ট্রেলিয়া ৪২ ওভারে নয় উইকেট হারিয়ে ১৯১ রান করার পর ম্যাচে বৃষ্টি হানা দেয়। পরে বৃষ্টি আইনে ৮৬ রানের জয় পায় বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে নাহিদ রানা চারটি এবং মুস্তাফিজ ও মোসাদ্দেক দুটি করে উইকেট নেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ