34.4 C
আবহাওয়া
৫:৩২ অপরাহ্ণ - জুন ১৩, ২০২৬
Bnanews24.com
Home » নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি

নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি


বিএনএ, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন (২৭) নামে এক যুবক আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় সিএনজি অটোরিকশাযোগে আসা ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত ফারুককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তার তলপেট ও হাঁটুতে গুলি লাগে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, আহতের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. শামসুজ্জামান বলেন, দুর্বৃত্তরা আকস্মিকভাবে ওই যুবককে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং প্রাথমিকভাবে এটি স্থানীয় গ্যাংয়ের অভ্যন্তরীণ বিরোধের ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ