25 C
আবহাওয়া
১০:৪০ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৮ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৮ জন হাসপাতালে ভর্তি


বিএনএ, ঢাকা : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৮ জন। এরমধ্যে ঢাকায় ১৮ এবং ঢাকায় বাইরে চট্টগ্রামে ১০ জন ভর্তি হয়েছেন।

সোমবার (৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১০ জন, উত্তর সিটি কর্পোরেশনে দুইজন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশন ব্যতীত) পাঁচজন এবং চট্টগ্রাম বিভাগে ১০ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েও কেউ মারা যায়নি। আর চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ২৩ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ হাজার ৯৭৭ জনে দাঁড়িয়েছে। এছাড়াও, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতাল থেকে ৩০ জন ডেঙ্গু রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গত বছর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ১ হাজার ২১৪ জনে দাঁড়িয়েছিল এবং ওই বছর ডেঙ্গু রোগে ৫৭৫ জনের মৃত্যু হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর