25 C
আবহাওয়া
১০:১৮ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » নেহার সংসারে ভাঙনের সুর!

নেহার সংসারে ভাঙনের সুর!

নেকা কাক্কর

বিনোদন ডেস্ক: ‘কালা চশমা’, ‘ও সাকি সাকি’, ‘দিলবার’, ‘গারমি’সহ অসংখ্য সুপারহিট গানের শিল্পী নেহা কাক্কর। ২০২০ সালের অক্টোবরে গায়ক রোহানপ্রীত সিংয়ের সঙ্গে বিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জনপ্রিয় বলিউড প্লেব্যাক গায়িকা। এদিকে, জোর গুঞ্জন উড়ছে— ভেঙে যাচ্ছে নেহা-রোহানের সংসার।

মূলত, গত ৬ জুন ছিল নেহা কাক্করের জন্মদিন। এ উপলক্ষে রাত ১২টা বাজতেই অভিনেত্রীর বাড়িতেই শুরু হয় উদযাপন। এদিন ৩৫ বছরে পা দেন নেহা। ক্রিকেটার উজবেন্দ্র চাচল এবং তাঁর স্ত্রী ধনশ্রী চাচলকেও দেখা যায় মধ্যরাতের পার্টিতে।

আত্মীয়-স্বজনের ভিড়ে সবাই খুঁজছিলেন নেহার স্বামী রোহানপ্রীত সিংকে। কিন্তু জন্মদিনের পার্টির কোনো ছবিতে পাওয়া যায়নি তাকে। রোহানপ্রীতও নিজের সোশ্যাল মিডিয়া থেকে স্ত্রীকে শুভেচ্ছা জানাননি। তারপরই নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, কোথায় গেলেন রোহান? তবে কি আলাদা থাকছেন তারা? নেটদুনিয়ায় এ নিয়ে জোর চর্চা হলেও কোনো প্রতিক্রিয়া জানাননি নেহা।

চণ্ডীগড়ে দেখা হয় নেহা আর রোহানের, প্রথম দেখাতেই প্রেম। রোহান নেহার চেয়ে বয়সে ৮ বছরের ছোট। কিন্তু বয়সের ব্যবধান বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সর্বশেষ তারা সাতপাকে বাঁধা পড়েন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা