31 C
আবহাওয়া
৫:০৫ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে তেলবাহী ওয়াগনের সঙ্গে লরির সংঘর্ষ, নিহত ১

চট্টগ্রামে তেলবাহী ওয়াগনের সঙ্গে লরির সংঘর্ষ, নিহত ১


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে বন্দর এলাকায় একটি তেলবাহী ওয়াগনের সঙ্গে লরির সংঘর্ষের ঘটনা ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে সল্টগোলা ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

বন্দর থানার উপ-পরিদর্শক রেজাউল হক জানান, এখন পর্যন্ত লরির নিচ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও হতাহত থাকতে পারে।

তবে এ প্রতিবেদন লেখার সময় নিহতের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, তেলবাহী ওয়াগনটি পদ্মা-মেঘনা-যমুনা থেকে তেল ভরে শহরের দিকে আসছিল। এই সময় বেপরোয়া একটি লরি ক্রস করতে গিয়ে তেলবাহী ওয়াগনের ইঞ্জিনে ধাক্কা দেয়। এতে ওই লরিটি উল্টে যায়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক মোহাম্মদ আমান উল্লাহ আমান বলেন, নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় একটি তেলবাহী ওয়াগনের ইঞ্জিনের সঙ্গে গ্যাস ভর্তি লরির সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী