18 C
আবহাওয়া
৭:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » কর্ণফুলী নদী থেকে ৬ পাচারকারী আটক

কর্ণফুলী নদী থেকে ৬ পাচারকারী আটক

কর্ণফুলী নদী থেকে ৬ পাচারকারী আটক

বিএনএ,চট্টগ্রাম: নগরের পতেঙ্গা থানাধীন কাফকো জেটি সংলগ্ন কর্ণফুলী নদীতে বিশেষ অভিযান চালিয়ে ছয় পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (৯ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ মে) ভোর ৪টায় বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক পতেঙ্গা থানাধীন কাফকো জেটি সংলগ্ন কর্ণফুলী চ্যানেল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সন্দেহভাজন কাঠের বোট তল্লাশি করে ১০টি অত্যাধুনিক ওয়াকিটকি সেট, ১০টি ওয়াকিটকি চার্জার, ২টি সাবমার্সিবল পাম্প, ১টি স্যামসাং ট্যাব ও পাচারের কাজে ব্যবহৃত ১টি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ ছয় পাচারকারীকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা দীর্ঘদিন অবৈধভাবে পাচার কাজে জড়িত। আটক পাচারকারীদের মধ্যে মো. সাইফুল (৩০) কক্সবাজারের বাসিন্দা এবং মো. আক্কাস (৩০), মো. লোকমান (৪৫), মো. জসিম (৩৫), মো. মোতাহার (৬২), মো. ইব্রাহিম (২৫) ভোলার বাসিন্দা।

আসামীদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দ করা পণ্যসামগ্রীর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিএনএনিউজ/ নাবিদ

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা