33 C
আবহাওয়া
২:২৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » শ্রীলঙ্কায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৬ সেনা নিহত

শ্রীলঙ্কায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৬ সেনা নিহত

শ্রীলঙ্কায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৬ সেনা নিহত

বিএনএ, ডেস্ক: শ্রীলঙ্কায় একটি হেলিকপ্টার দুর্ঘটনায় ছয় সামরিক কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (৯ মে) বিমানবাহিনীর একজন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। শ্রীলঙ্কার মধ্যাঞ্চলে মাদুরু ওয়া জলাধারে বেল ২১২ মডেলের হেলিকপ্টার বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে এক ডজন সশস্ত্র বাহিনীর সদস্য ছিলেন।

শ্রীলঙ্কা বিমানবাহিনীর মুখপাত্র গ্রুপ ক্যাপ্টেন এরান্ডা গিগানাগে বলেন, হেলিকপ্টার দুর্ঘটনার খবরে তারা সেখানে ছুটে যান। বিধ্বস্ত হেলিকপ্টার থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর ছয়জন মারা গেছেন।

তিনি আরও বলেন, একটি পাসিং-আউট কুচকাওয়াজে গ্র্যাপলিং অনুশীলন পরিচালনা করার জন্য হেলিকপ্টারটি নিযুক্ত করা হয়েছিল। চারজন বিশেষ বাহিনীর কর্মী এবং দুজন বিমান বাহিনীর গানার আহত হয়ে মারা গেছেন।

তিনি দুর্ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান। বলেন, এ বিষয়ে তদন্তে চলছে। এখন এর বেশি তথ্য দেওয়া সম্ভব নয়। পরে সামরিক বাহিনীর সিদ্ধান্ত মোতাবেক সাংবাদিকদের বাড়তি তথ্য জানানো হবে।

প্রসঙ্গত, মাত্র একদিন আগে পাশের দেশ ভারতে হেলিকপ্টার দুর্ঘটনায় ছয় পর্যটক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) সকালে উত্তরাখণ্ডের উত্তরকাশীর কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, হেলিকপ্টারটিতে সাতজন আরোহী ছিলেন। বাকি জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

যাত্রী ভর্তি হেলিকপ্টারটি দেরাদুন থেকে হারসিল হেলিপ্যাডের দিকে উড়ে যাচ্ছিল। সেখান থেকে পর্যটকদের সড়কপথে প্রায় ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গাঙ্গনানির উদ্দেশে যাওয়ার কথা ছিল।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট