27 C
আবহাওয়া
১২:৫০ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ঘূর্ণিঝড় মোখা : কক্সবাজারে নৌবাহিনীর প্রস্তুতি

ঘূর্ণিঝড় মোখা : কক্সবাজারে নৌবাহিনীর প্রস্তুতি


বিএনএ, কক্সবাজার: বঙ্গোপসাগরের গভীরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় কক্সবাজারের ইনানীতে দুই দিনব্যাপী জরুরি উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সহায়তার প্রস্তুতিমূলক মহড়া অনুশীলন শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী।মঙ্গলবার (৯ মে) এই মহড়া অনুশীলনের কার্যক্রম শুরু হয়।

নৌবাহিনী জানায়, মহড়ার অংশ হিসেবে ইনানীতে অবস্থিত নৌবাহিনী জেটি ও তৎসংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় পরবর্তী উপকূলীয় জেলে ও স্থানীয়দের দ্রুততম সময়ে উদ্ধার, প্রয়োজনীয় ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদানের কার্যক্রম অনুশীলন করা হয়। পাশাপাশি সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়োজিত নৌবাহিনী যুদ্ধজাহাজসমূহে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা সচল রাখার জন্য মহড়া পরিচালনা করা হয়।

এছাড়া নৌবাহিনী নির্মিত ইনানী জেটি ও তৎসংলগ্ন স্থাপনার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে মহড়াও অনুষ্ঠিত হয়। বিশেষায়িত সোয়াডস কমান্ডের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ মহড়ায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ, নেভাল এভিয়েশনের হেলিকপ্টার, বিশেষায়িত হাইস্পিড বোট ও উল্লেখযোগ্য সংখ্যক সোয়াডস সদস্যরা অংশগ্রহণ করে।

মঙ্গলবার (৯ মে) সন্ধ্যায় কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান , গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরো ঘনীভূত হতে পারে।লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

বিএনএ/ফরিদুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ