25 C
আবহাওয়া
৯:৩১ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী আজ

পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী আজ

পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী কাল

বিএনএ ডেস্ক, ঢাকা: দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে রংপুর পীরগঞ্জে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দিনটি উপলক্ষে সোমবার পীরগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, ড. এম এ ওয়াজেদ মিয়া ফাউন্ডেশন এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো শ্রদ্ধাঞ্জলী নিবেদন, ফাতেহা পাঠ ও কবর জিয়ারত, স্মৃতিচারণ, মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার ভাতিজা এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীম জানান, সোমবার সকালে জেলা ও উপজেলা প্রশাসন, জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনসমূহ, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন এবং সুশীলসমাজের পক্ষ থেকে লালদীঘির ফতেহপুরে জয়সদনে প্রয়াত পরমাণু বিজ্ঞানীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে। এ সময় জয়সদন প্রাঙ্গনে উপজেলা আওয়ামী লীগ ও ড. এম এ ওয়াজেদ মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের পর দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে।

পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় জানান, প্রয়াত পরমাণু বিজ্ঞানী পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

দিবসটি উপলক্ষে সোমবার সকালে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে স্মৃতিচারণ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

ড. এম এ ওয়াজেদ মিয়ার কর্মময় জীবনের স্মৃতিচারণে এ আলোচনা সভায় তার নিকট আত্মীয়রা উপস্থিত থাকবেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জুম কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার কথা রয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়া ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদিঘীর ফতেহপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৯ সালের ৯ মে ইন্তেকাল করেন।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন