22 C
আবহাওয়া
৬:৪১ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » কাবুলে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৪০

কাবুলে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৪০

কাবুলে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৪০

বিএনএ বিশ্বডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুলে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত ও ৫২ জন আহত হয়েছেন।শনিবারের এ বিস্ফোরণে হতাহতদের অধিকাংশই ছাত্রী।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বরাত দিয়ে রয়টার্স জানায়, হতাহতদের অধিকাংশই সায়েদ উল শুহাদা স্কুলের শিক্ষার্থী। তারা স্কুল থেকে বের হয়ে আসার সময় বিস্ফোরণগুলো ঘটে।তাৎক্ষণিকভাবে হামলাটির দায় কোনও গোষ্ঠীর পক্ষ থেকে স্বীকার করা হয়নি। তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ এ হামলার নিন্দা করে তারা এর সঙ্গে জড়িত নয় বলে জানিয়েছেন।

কাবুল থেকে বিবিসির প্রতিনিধি জানান, শনিবার শিক্ষার্থীরা স্কুল ভবন থেকে বের হওয়ার সময় বিস্ফোরণটি ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, রাস্তায় শিক্ষার্থীদের ব্যাগ পড়ে আছে।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!