27 C
আবহাওয়া
৮:৫৬ পূর্বাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৬
Bnanews24.com
Home » যুদ্ধবিরতির প্রথম দিনেই ইসরায়েলের হামলায় লেবাননে নিহত ২৫৪

যুদ্ধবিরতির প্রথম দিনেই ইসরায়েলের হামলায় লেবাননে নিহত ২৫৪


বিএনএ, বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির প্রথম দিনে লেবাননে  ইসরায়েলে নির্বিচার হামলায় ২৫৪ জন নিহত হয়েছে।  যদিও যুদ্ধবিরতি মেনে ইসরায়েলে হামলা বন্ধ করেছিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

লেবাননের জরুরি পরিষেবা সংস্থা (সিভিল ডিফেন্স) জানায়, হামলায় শুধু রাজধানী বৈরুতেই নিহত হয়েছেন ৯২ জন। আহত হয়েছেন ৭৪২ জন। বৈরুতের দক্ষিণ শহরতলিতে নিহত হয়েছেন ৬১ জন। আহত হয়েছেন ২০০ জন।

এ ছাড়া নাবাতিয়েহ এলাকায় ২৮ জন নিহত ও ৫৯ জন আহত; বালবেকে ১৮ জন নিহত ও ২৮ জন আহত; আলেই জেলায় ১৭ জন নিহত ও ৬ জন আহত; টায়ারে ১৭ জন নিহত ও ৬৮ জন আহত, সিদনে ১২ জন নিহত ও ৫৬ জন আহত এবং হেরমেলে ৯ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।

এ দিকে ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেছেন, কোনো ধরনের আপস ছাড়াই হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত থাকবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ