27 C
আবহাওয়া
৮:৩৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ফটিকছড়িতে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

ফটিকছড়িতে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

ফটিকছড়িতে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে ৯ বছর বয়সী কন্যাশিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. শাহদাত (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) সকালে উপজেলার ভূজপুর থানাধীন সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি গ্রামের বৈরাগী খোলা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার যুবক ওই এলাকার মো. বশরের ছেলে।

স্থানীয়রা জানান, গত সোমবার বিলে বৈরাগীখোলা এলাকায় অভিযুক্ত যুবক শাহদাতের মুদির দোকানে মায়ের জন্য মোবাইলের রিচার্জের কার্ড আনতে যায় শিশুটি। এসময় শাহাদাত ওই কন্যাশিশুকে কৌশলে পার্শ্ববর্তী নির্জন কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি ভয়ে চিৎকার করে উঠলে নাক, মুখ চেপে ধরে অভিযুক্ত শাহদাত। ঘটনা টের পেয়ে স্থানীয় কয়েকজন নারী ছুটে আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত শাহদাত।

পরে ঘটনাস্থল থেকে ভিকটিম শিশুকে নাক মুখে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসকের কাছে নেন স্বজনরা। পরদিন এ ঘটনায় বাদী হয়ে ভূজপুর থানায় মামলা দায়ের করেন ভিকটিমের মা।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা