23 C
আবহাওয়া
১১:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » মার্চে মূল্যস্ফীতি ফের বেড়ে দাঁড়িয়েছে ৯.৮১ শতাংশ

মার্চে মূল্যস্ফীতি ফের বেড়ে দাঁড়িয়েছে ৯.৮১ শতাংশ


বিএনএ, ঢাকা: মার্চ মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে ০.১৪ শতাংশ। এর ফলে মাসটিতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.৮১ শতাংশ। যা ফেব্রুয়ারি মাসে ছিল ৯.৬৭ শতাংশ।

মঙ্গলবার (০৯ এপ্রিল) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির প্রতিবেদন প্রকাশ করে।

বিবিএস জানায়, বছরের শুরুতে দেশে হঠাৎ বেড়ে যাওয়া খাদ্য মূল্যস্ফীতি গত ফেব্রুয়ারিতে কিছুটা কমলেও মার্চে আবার বেড়েছে। এ মাসে সার্বিক খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.৮৭ শতাংশ। ফেব্রুয়ারিতে যেটি ছিল ৯.৪৪ শতাংশ। এদিকে ফেব্রুয়ারিতে সার্বিক খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯.৩৩ শতাংশ, যা মার্চে বেড়ে দাঁড়িয়েছে ৯.৬৪ শতাংশে দাঁড়িয়েছে।

এছাড়া মার্চে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি ০.২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯.৬৮ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৯.৮৬ শতাংশ ও খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতি ৯.৪১ শতাংশ।

আর শহরে সার্বিক মূল্যস্ফীতি ০.৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯.৯৪ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৯.৯৮ শতাংশ ও খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতি ৯.৭১ শতাংশ।

বিএনএ/এমএফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা