23 C
আবহাওয়া
১২:০০ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » কিশোর গ্যাং মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা

কিশোর গ্যাং মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা

কিশোর গ্যাং মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা

বিএনএ, ঢাকা: দেশে কিশোর গ্যাং মোকাবেলায় স্বরাষ্ট্র ও সমাজকল্যাণ মন্ত্রণালয়কে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মাহবুব হোসেন বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যদের সংশোধনের সুযোগ রেখে ব্যবস্থা নিতে হবে।

জেলখানায় তাদের অপরাধীদের সঙ্গে না রাখার নির্দেশনা দিয়ে সরকার প্রধান বলেছেন, তারা যেন দীর্ঘমেয়াদে অপরাধের সাথে জড়িয়ে না যায় সেজন্য কাউন্সিলিংয়ের ব্যবস্থা রাখতে হবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, জাতীয় লজিস্টিক নীতি-২০২৪ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে পণ্য উৎপাদন থেকে ক্রেতার কাছে পৌঁছনোর প্রক্রিয়া সহজ হবে। এ ছাড়া, ড. এমএ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০২৪ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা