27 C
আবহাওয়া
১:০৯ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামে ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামে ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের পতেঙ্গা থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২ লাখ টাকা বলে র‌্যাব জানায়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রামের ডবলমুরিং থানার কদমতলী এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. রানা (৩০) ও নোয়াখালীর সুধারাম থানার চরমন্ডলিয়া এলাকার মৃত মুন্সী বদিউল আলমের ছেলে মো. মোসলেম উদ্দিন (৩২)।

রোববার (৯ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে পতেঙ্গার খেজুরতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যারের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ নূরুল আবছার জানান, চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে দুইশ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ফেনীর সীমান্ত থেকে মাদক সংগ্রহ করে পতেঙ্গাসহ নগরীর বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ