27 C
আবহাওয়া
১১:২৯ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

রাজধানীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

রাজধানীতে মলমপার্টি-ছিনতাইকারী চক্রের ২৬ জন গ্রেপ্তার

বিএনএ, ঢাকা: রাজধানীর শাহবাগ থানার ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ৩টি স্টিলের ফোল্ডিং চাকু জব্দ করা হয়।

শনিবার (৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান। এর আগে শুক্রবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা লালবাগ বিভাগ।

গ্রেপ্তাররা হলেন, মিন্টু মিয়া ওরফে বিদ্যুৎ, তাজুল ইসলাম মামুন, সবুজ, মাসুদ ও জীবন। সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান জানান, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট গেইটের পশ্চিম পাশে পাবলিক টয়লেটের সামনে ছিনতাইয়ের প্রস্তুতি নেয় তারা। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

তিনি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মিন্টু, মাসুদ, তাজুল, সবুজ ও জীবনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের