27 C
আবহাওয়া
১০:১৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ১০ লাখ মানুষকে হজের অনুমতি দেবে সৌদি

১০ লাখ মানুষকে হজের অনুমতি দেবে সৌদি

হজ্বে যেতে করোনার টিকা বাধ্যতামূলক

বিএনএ, বিশ্বডেস্ক : করোনা মহামারির কারণে দীর্ঘ দুই বছর স্থগিত রাখার পর বিদেশি হজযাত্রীদের জন্য পুনরায় খুলছে সৌদি আরব। চলতি ২০২২ সালে ১০ লাখ হজযাত্রী সৌদিতে প্রবেশের অনুমতি দেয়া হবে। দেশটির রাষ্ট্রীয় মিডিয়া এসএপি এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হজ যাত্রীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে এবং পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকা লাগবে। আর সৌদির উদ্দেশে রওনা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ লাগবে।

সৌদি আরবের সরকারি তথ্য অনুযায়ী, গত বছর ৫৮ হাজার ৭৪৫ জন হজ পালন করেন। মহামারির আগে এ সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যেত।

মহামারির প্রথম বছর, অর্থাৎ ২০২০ সালে দেশ-বিদেশি কোনো ব্যক্তিকে হজের অনুমতি দেয়নি সৌদি সরকার। পরের বছর ২০২১ সালে কেবল সৌদি আরবের নাগরিক ও দেশটিতে অবস্থানরত মুসল্লিদের হজ পালনের অনুমতি দেওয়া হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা