25 C
আবহাওয়া
৫:১২ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » দেশে করোনায় আরো মৃত্যু ৬৩

দেশে করোনায় আরো মৃত্যু ৬৩

করোনায় আরও ৫৬ জনের প্রাণহানি

বিএনএ, ঢাকা: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায়(বৃহস্পতিবার) দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয় হাজার ৫৮৪ জনে।এ সময়ে নমুনা পরীক্ষায় নতুন আরও সাত হাজার ৪৬২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ছয় লাখ ৭৩ হাজার ৫৯৪ জনে।

শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রীনা ফ্লোরা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৬৩ জনের মধ্যে বিশোর্ধ্ব দুইজন, ত্রিশোর্ধ্ব পাঁচজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব ১৬ জন এবং ষার্টোর্ধ্ব ৩৬ জন রয়েছেন।

বিভাগওয়ারি হিসেবে দেখা গেছে, মৃত ৬৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪২ জন, চট্টগ্রামে ১০ জন, রাজশাহীতে দুইজন, খুলনায় তিনজন, বরিশালে চারজন, সিলেটে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

বিএনএ/ওজি, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর