25 C
আবহাওয়া
৫:১২ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » আজ থেকে ডিএনসিসির করোনার টেলিমেডিসিন সেবা শুরু

আজ থেকে ডিএনসিসির করোনার টেলিমেডিসিন সেবা শুরু

করোনার টেলিমেডিসিন সেবা

বিএনএ, ঢাকা : করোনার প্রকোপ মোকাবিলায় রাজধানীবাসীকে তথ্য ও চিকিৎসাসেবা দেওয়ার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পাঁচটি নগর মাতৃসদনে শুক্রবার (৯ এপ্রিল) থেকে টেলিমেডিসিন সেবা দেওয়া শুরু হয়েছে। ডিএনসিসির আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রকল্পের আওতায় এই সেবা দেওয়া হচ্ছে।

কোভিড-১৯ সম্পর্কে টেলিমেডিসিন সেবা দেওয়ার জন্য প্রতিটি মাতৃসদনে তিনজন চিকিৎসক পালাক্রমে ২৪ ঘণ্টা দায়িত্বে থাকবেন। এই সেবা আজ (৯ এপ্রিল) সকাল ৮টা থেকে শুরু হয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

টেলিমেডিসিন সেবা নেওয়ার জন্য নিচের নম্বরে যোগাযোগ করতে হবে। নারী মৈত্রী, নগর মাতৃসদন, নয়াটোলা পার্কের সামনে, গ্রিনওয়ে রোড, নয়াটোলা, মগবাজার, টেলিফোনঃ ৫৮৩১৪৯৩৩; নারী মৈত্রী, নগর মাতৃসদন, ৩/৫ খ বাঁশবাড়ী, মোহাম্মদপুর, টেলিফোনঃ ০১৩১১৯৪৬৪৩২; ঢাকা আহসানিয়া মিশন, ২০৯ বর্ধনবাড়ী, নেকিবাড়িরটেক, হরিরামপুর, মাজার রোড, মিরপুর-১, টেলিফোনঃ ০১৩০১-৫৯৬৮৩৯; বাপসা, নগর মাতৃসদন, জে-২/এ, বর্ধিত পল্লবী, মিরপুর, টেলিফোনঃ ০১৭৭০-৭২২১৯৪; পিএ-৫, ইউটিপিএস, বাড়ি-১১, রোড-১১, সেক্টর-৬, উত্তরা, টেলিফোনঃ ০১৩১৪-৭৬৬৫৪৫।

নগরবাসীকে টেলিমেডিসিন সেবা নেওয়ার আহ্বান জানিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর