27 C
আবহাওয়া
১:১২ অপরাহ্ণ - মে ৭, ২০২৬
Bnanews24.com
Home » দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ ঢাকায় পৌঁছেছে

দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ ঢাকায় পৌঁছেছে


বিএনএ, ঢাকা: ইরান-ইসরায়েল যুদ্ধে দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ ঢাকা পৌঁছেছে। সোমবার (৯ মার্চ) সকাল ৮টা ২০ মিনিটে তার মরদেহ বহনকারী এমিরেটস ইকে ৫৮২ নম্বর ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দূতাবাসের সহযোগিতায় আহমেদ আলীর মরদেহ ঢাকায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক আহমেদ আলীর মরদেহ গ্রহণ করতে ঢাকা এয়ারপোর্টে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, আহমেদ আলী মৌলভীবাজারের বড়লেখার বাসিন্দ। ইরান-ইসরায়েল সংঘাতের জেরে সৃষ্ট পরিস্থিতিতে দুবাইয়ে অবস্থানরত অবস্থায় তিনি প্রাণ হারান।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ