25 C
আবহাওয়া
৯:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ব্যারিস্টার কাজল গ্রেপ্তার

ব্যারিস্টার কাজল গ্রেপ্তার


বিএনএ, ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২৪-২৫) দুই দিনব্যাপী নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় বিএনপি সমর্থিত প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর পল্টনে নিজ চেম্বার থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ব্যারিস্টার কাজলকে আটক করে। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শাহবাগ থানা পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়েছে।

ব্যারিস্টার কাজলের চেম্বারের জুনিয়র মারুফ ফাহিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বুধবার ও বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ভোট গণনাকে কেন্দ্র করে শুক্রবার ভোরে আইনজীবী সমিতি মিলনায়তনে হট্টগোল, বাদানুবাদ, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে।

এ ঘটনায় সুপ্রিম কোর্ট বারের ভোটকে কেন্দ্র করে একটি মামলা হয়। সে মামলায় এবারের নির্বাচনে সম্পাদক পদপ্রার্থী রুহুল কুদ্দুস কাজল, নাহিদ সুলতানা যূথীসহ ২০ আইনজীবীকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে এ মামলায় ৫ জন আইনজীবীকে গ্রেফতার করে রিমান্ডে নেয়া হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের