25 C
আবহাওয়া
৪:১১ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম থেকে শেষ ফ্লাইট ওমান এয়ারের

চট্টগ্রাম থেকে শেষ ফ্লাইট ওমান এয়ারের


বিএনএ,চট্টগ্রাম : ব্যাপক চাহিদা থাকার পরও শেষ পর্যন্ত চট্টগ্রাম থেকে কার্যক্রম গুটিয়ে নিয়েছে ওমানের জাতীয় বিমান সংস্থা ‘ওমান এয়ার’। শুক্রবার(৮র্মাচ) রাত সাড়ে নয়টায় ২৪০ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমান এয়ার ‘ডব্লিওওয়াই ৩১৪’ বিমানটি উড্ডয়ন করে শেষ ফ্লাইট।

বিমানটির আসন ধারণ ক্ষমতা ২৭১ জন। এরপর চট্টগ্রাম থেকে যাত্রী পরিবহণ বন্ধ থাকবে এয়ারলাইন্সটির।

(১জানুয়ারী) চট্টগ্রাম থেকে ফ্লাইট গুটিয়ে নেয় কুয়েতভিত্তিক এয়ারলাইন্স জাজিরা এয়ারওয়েজ। মাত্র দু’মাসের ব্যবধানে চট্টগ্রাম থেকে দুটি আন্তর্জাতিক এয়ারলাইন্স তাদের কার্যক্রম গুটিয়ে নিল।

বিমান বন্দর সূত্র বলছে, বিমানটির সংশ্লিষ্টরা ‘নেটওয়ার্ক রি-রাউটিং’র কারণে চট্টগ্রামের কার্যক্রম সাময়িক বন্ধের দাবি করলেও চট্টগ্রামে ওমান এয়ারের ফ্লাইট বন্ধ হওয়ায় মধ্যপ্রাচ্যের রুটে বিমান ভাড়া বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্য রুটের ফ্লাইট কমে আসায় এ রুটের যাত্রীদেরও চরম দুর্ভোগে পড়ার শঙ্কা রয়েছে। যদিও বিমান সংশ্লিষ্টদের আশাবাদ- পুনরায় চট্টগ্রাম রুটে কার্যক্রম চালু করবে ওমান এয়ার।

ওমান এয়ার চট্টগ্রাম স্টেশন প্রধান মো.আসিফ চৌধুরী বলেন, আশানুরূপ যাত্রী থাকার পরও শুধুমাত্র ‘নেটওয়ার্ক রি-রাউটিং’র কারণে সাময়িক বন্ধ। তবে ঢাকা থেকে যথারীতি ফ্লাইট পরিচালিত হবে। যাত্রীদের কাছে ওমান এয়ারের প্রচুর জনপ্রিয়তা রয়েছে। শেষ ফ্লাইটেও প্রায় ৯০ শতাংশ যাত্রী ছিল। আমরা আশা করছি শীঘ্রই ফিরে আসবে ওমান এয়ার।’

জেড. আই. ট্রাভেলস এজেন্সির স্বত্বাধিকারী মো. ফখরুল ইসলাম বলেন, ‘চট্টগ্রামের সিংহভাগ প্রবাসীর অবস্থান মধ্যপ্রাচ্যে। যারা চট্টগ্রাম থেকেই স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারতেন। কিন্তু একে একে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো ফ্লাইট বন্ধ হতে থাকলে প্রবাসীরা আর্থিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত হবেন, তেমনি চরম দুর্ভোগেও পড়তে হবে।’ সর্বশেষ মহামারি কোভিডের সময় কিছুদিন ফ্লাইট বন্ধ ছিল। তবে এবারের বন্ধের ঘোষণা অনেকটাই ‘রহস্যময়’ ।

বিএনএ নিউজ/ রেহানা/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!