28 C
আবহাওয়া
৯:৫৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » ইয়াবা মামলায় রোহিঙ্গার যাবজ্জীবন

ইয়াবা মামলায় রোহিঙ্গার যাবজ্জীবন

ইয়াবা পাচারে কক্সবাজারে ৮ রোহিঙ্গার যাবজ্জীবন

বিএনএ, কক্সবাজার : কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে এক রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ৭ হাজার ৬০০ ইয়াবা টেবলেট পাচারের মামলায় সশ্রম কারাদন্ড দেওয়া হয় তাকে। একইসাথে দন্ডিত আসামীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ১ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

বুধবার (৯ মার্চ) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ (ভা:) নিশাত সুলতানা  এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ( পিপি) এডভোকেট ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন৷

দন্ডিত আসামি হলো : কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-১ (ডব্লিউ ) এর ছানা উল্লাহ ও আইয়ুবা খাতুনের পুত্র মোঃ রফিক (৩৪)। দন্ডিত আসামি হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক রয়েছে।

রাষ্ট্র পক্ষে একই আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোজাফফর আহমদ হেলালী এবং আসামীর পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী  অ্যাডভোকেট সিরাজুল ইসলাম-৪ আদালতে মামলাটি পরিচালনা করেন।

বিএনএনিউজ/ফরিদুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত