20 C
আবহাওয়া
৫:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে কালাচাঁদ ঠাকুরের ৩ দিনব্যাপী মহোৎসব শুরু

বোয়ালখালীতে কালাচাঁদ ঠাকুরের ৩ দিনব্যাপী মহোৎসব শুরু

বোয়ালখালীতে কালাচাঁদ ঠাকুরের ৩ দিনব্যাপী মহোৎসব শুরু

বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম): ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বোয়ালখালীতে কালাচাঁদ ঠাকুরের ৩ দিনব্যাপী বার্ষিক মহোৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) থেকে উপজেলার পোপাদিয়ায় কালাচাঁদ ঠাকুর বাড়িতে এ মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে। চলবে শনিবার (১১ মার্চ) ভোররাত পর্যন্ত।

অনুষ্ঠানের প্রথম দিন বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হবে। কর্মসূচীর মধ্যে রয়েছে–শ্রীমদ্ভগবতগীতা-চন্ডী পাঠ, পূজা, ভোগারতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, ষোড়শপ্রহরব্যাপী মহানামযজ্ঞ। প্রতিদিন নামসুধা বিতরণে থাকবেন–শ্রীগুরু সংঘ, আদি গীতাঞ্জলি সম্প্রদায়, (মাদারীপুর), রাধেশ্যাম সম্প্রদায়, রামসুন্দর সম্প্রদায় ও গোলক বিহারী সম্প্রদায়।

মহোৎসবে ভক্তদের অংশগ্রহণ করার জন্য কালাচাঁদ ঠাকুর বাড়ি পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

বিএনএ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা