18 C
আবহাওয়া
৭:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ন্যাটোর সদস্য আর হতে চাই না: জেলেনস্কি

ন্যাটোর সদস্য আর হতে চাই না: জেলেনস্কি


বিএনএ, বিশ্বডেস্ক : ন্যাটোর সদস্য হতে আর ইচ্ছুক নন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। দনেৎস্ক ও লুহানস্ক নিয়েও রাশিয়ার সঙ্গে তার সরকার আলোচনায় রাজি। এবিসি টেলিভিশনকে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি নিজের নতুন অবস্থানের কথা জানান।

সাক্ষাৎকারে জেলেনস্কি জানিয়েছেন, তিনি আর ন্যাটোর সদস্য হতে ইচ্ছুক নন। তিনি বুঝে গেছেন, ইউক্রেনকে গ্রহণ করতে ন্যাটো প্রস্তুত নয়। দোভাষীর মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, ”আমি এমন একটা দেশের প্রেসিডেন্ট থাকতে চাই না, যারা হাঁটু গেড়ে ভিক্ষা চায়।”

জেলেনস্কি বলেছেন, তিনি বুঝেছেন যে, ন্যাটো রাশিয়াকে চটাবে না। তারা এই বিতর্কিত বিষয়ের মধ্যে ঢুকতে ভয় পাচ্ছে।

যুদ্ধ থামাবার জন্য রাশিয়া যে দাবিগুলো করেছে, তার মধ্যে অন্যতম হলো, ইউক্রেন ন্যাটো এবং ইইউ-র সদস্য হতে পারবে না। তাছাড়া রাশিয়া দাবি করেছে, দনেৎস্ক ও লুহানস্ক-এর স্বাধীনতার স্বীকৃতি দিতে হবে। জেলেনস্কি জানিয়ে দিয়েছেন, ইউক্রেন ন্যাটোর সদস্য হবে না। দ্বিতীয় দাবি নিয়েও তিনি নরম হয়েছেন।

সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, তিনি দনেৎস্ক ও লুহানস্ক নিয়ে আলোচনায় বসতে রাজি আছেন। তার দাবি, ইউক্রেনকে নিরাপত্তার গ্যারান্টি দিতে হবে। জেলেনস্কি বলেছেন, ”ওই দুইটি অঞ্চলকে শুধুমাত্র রাশিয়াই স্বীকৃতি দিয়েছে। তবে আমরা অবশ্যই বিষয়টি নিয়ে আলোচনা করে সমঝোতায় পৌঁছতে পারি।”

ইউক্রেনের প্রেসিডেন্টের বক্তব্য, ”আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ওই অঞ্চলে মানুষ কীভাবে বসবাস করবে। তারা ইউক্রেনের অংশ থাকতে চায়। ইউক্রেনের মানুষ তাদের ছেড়ে দিতে রাজি কিনা সেটাও দেখতে হবে। তাই প্রশ্নটা শুধু তাদের স্বীকৃতি দেয়া নিয়ে নয়, বিষয়টি বেশ জটিল।”

জেলেনস্কি বলেছেন, আমরা হুমকি মেনে নিতে প্রস্তুত নই। যেটা দরকার, তা হলো, প্রেসিডেন্ট পুটিন আমাদের সঙ্গে কথা বলুন। (ডয়েচভেলে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা