28.3 C
আবহাওয়া
১২:৪০ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » না.গঞ্জে হকার-পুলিশ সংঘর্ষে আহত ১৫, সড়কে আগুন

না.গঞ্জে হকার-পুলিশ সংঘর্ষে আহত ১৫, সড়কে আগুন


বিএনএ ডেস্ক:নারায়ণগঞ্জে শহরে হকারদের বসতে না দেওয়ায় এবং হকার নেতা আসাদুজ্জামানকে আটকের ঘটনায় বঙ্গবন্ধু সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে হকাররা।

মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ‌্যার আগে শহরের কয়েকস্থানে বিক্ষোভ প্রদর্শন করে হকাররা। সেসময় পুলিশ ধাওয়া দিলে পুলিশের সঙ্গে হকারদের সংঘর্ষ বেঁধে যায়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফুটপাতে বসার দাবিতে কয়েকদিন ধরেই বিক্ষোভ করে আসছে হকাররা। বিকেলে তারা শহরে বিক্ষোভ মিছিল করলে পুলিশ বাধা দেয়। জোর করে তারা বসার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এসময় হকার নেতা আসাদকে আটক করে পুলিশ।

এ খবর ছড়িয়ে পড়লে হকাররা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ করে। পরে পুলিশ তাদের ধাওয়া দিলে সংঘর্ষ বেঁধে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।

তিনি বলেন, ‘পুলিশ সড়কের আগুন নিভিয়ে যানচলাচল স্বাভাবিক করে। কোনাভাবেই হকারদের ফুটপাত দখল করে চলাচলে ব্যাঘাত ঘটাতে দেওয়া হবে না।’

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ