26 C
আবহাওয়া
৮:০৯ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » লোহাগাড়ায় ২৫হাজার পিচ ইয়াবাসহ ৩মাদক কারবারী আটক

লোহাগাড়ায় ২৫হাজার পিচ ইয়াবাসহ ৩মাদক কারবারী আটক

লোহাগাড়ায় ২৫হাজার পিচ ইয়াবাসহ ৩মাদক কারবারী আটক

বিএনএ, লোহাগাড়া : চট্টগ্রামের লোহাগাড়ায় ৩মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২৫ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক কাজে ব্যবহৃত একটি মালবাহি ট্রাক জব্দ করা হয়।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্টে রেঞ্জ কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল কক্সবাজার চকরিয়া মাইছখাগড়া এলাকার মৃত মোঃ শফির পুত্র ফজলুল করিম(৪১), কক্সবাজার টেকনাফ শাপলাপুর বাহারছড়া এলাকার আবদুস সালামের পুত্র শফিকুল্লাহ(৩২) ও কক্সবাজার কুতুবপালং এলাকার আবু নছর এলাকার ওবাইদুল হক (২০)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত দেড়টার দিকে এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্টে রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী মালবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে শফিকুল্লাহ ও ওবাইদুল হকের কাছ থেকে ২০হাজার পিচ ইয়াবা এবং একই স্পটে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ফজলুল করিমের কাছ থেকে ৫হাজার পিচ ইয়াবাসহ মোট ২৫হাজার পিচ ইয়াবা ও ৩মাদক কারবারীকে আটক করে।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মুল্য ৭৫ লক্ষ টাকা হবে বলেও তিনি জানান।

আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
বিএনএনিউজ/রায়হান সিকদার, জেবি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ