28 C
আবহাওয়া
৭:৪০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » আনোয়ারায় অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

আনোয়ারায় অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

আনোয়ারায় অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মৎস্য অফিসের অভিযানে দুই লাখ টাকা মূল্যের দুটি অবৈধ বেহুন্দি জাল জব্দ করে আগুনে পোড়ানো হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সমুদ্র উপকূলের সাঙ্গু নদী ও বঙ্গোপসাগরের মোহনায় এই অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রাশিদুল হক বলেন, ‘অবৈধ জাল নির্মূলে কিংবা অপসারণে চলমান বিশেষ কম্বিং অপারেশনের ৩য় ধাপের ১ম দিনে অভিযান পরিচালনা করে প্রায় এক লাখ মিটার দৈর্ঘ্যের অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।’

বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত