25.8 C
আবহাওয়া
৬:২৩ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » অপারেশন ডেভিল হান্ট, সারাদেশে গ্রেফতার ১৩০৮

অপারেশন ডেভিল হান্ট, সারাদেশে গ্রেফতার ১৩০৮


বিএনএ, ঢাকা: ঢাকাসহ সারাদেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত ১ হাজার ৩০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকে আজ রোববার (৯ ফেব্রুয়ারি) পর্যন্ত অপারেশন পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে গতকাল রাত থেকে আজ পর্যন্ত ১ হাজার ৩০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে দেশের সব মেট্রোপলিটন পুলিশ গ্রেফতার করেছে ২৭৪ জনকে। অন্যদিকে সারাদেশের রেঞ্জ পুলিশ গ্রেফতার করেছে ১ হাজার ৩৪ জনকে।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?