18 C
আবহাওয়া
১০:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » অপারেশন ডেভিল হান্টে রংপুরে ১৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্টে রংপুরে ১৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্টে রংপুরে ১৯ জন গ্রেপ্তার

বিএনএ,রংপুর: অপারেশন ডেভিল হান্টে রংপুর মহানগরীতে ৫ এবং বিভাগে ১৪ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার (৮ ফেব্রয়ারি) দিবাগত মধ্যরাত থেকে রোববার ভোর ছয়টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী জানান, গতরাত বারোটা থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে মহানগরীর তাজহাটে ২ এবং কোতোয়ালি, হারাগাছ ও মাহিগঞ্জ থানা এলাকা থেকে ১ জন করে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম জানান, রেঞ্জের আওতাধীন আট জেলার মধ্যে কুড়িগ্রামে ৬, দিনাজপুরে ৩ ঠাকুরগাঁও ২ এবং গাইবান্ধা, পঞ্চগড় ও লালমনিরহাট থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। গত রাতে নীলফামারী জেলা থেকে কাউকে গ্রেফতার করা হয়নি।

বিভাগের রেঞ্জ ডিআইজি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা, হত্যাচেষ্টাসহ নাশকতা, পরিকল্পনা এবং অর্থ যোগান দেয়ার অভিযোগ আছে। এরা সবাই আওয়ামীলীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। তাদের নামে মামলা রয়েছে।

শনিবার মধ্যরাত বারোটা থেকে একযোগে রংপুর মহানগর সহ রেঞ্জের ৮ জেলায় অপারেশন ডেভিল হান্ট শুরু করে যৌথ বাহিনী

বিএনএনিউজ / আরএস/এইচমুন্নী

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা