23 C
আবহাওয়া
১১:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » পবিত্র শবেমেরাজ পালিত

পবিত্র শবেমেরাজ পালিত

শবে মেরাজের রাতের ফজিলত ও আমল

ঢাকা:  পবিত্র শবেমেরাজ ১৪৪৫ হিজরি পালন উপলক্ষে বৃহস্পতিবার(৮ ফেব্রুয়ারি) রাতে বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

পবিত্র শবেমেরাজ উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ‘পবিত্র শবেমেরাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোঃ আনিছুর রহমান সরকার। আলোচনা করেন জামেয়া মোহাম্মদিয়া আরাবিয়্যাহ মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি খালেদ সাইফুল্লাহ। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. সৈয়দ শাহ এমরান, ড. মোহাম্মদ হারুনূর রশীদ, ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। 

শবে মেরাজের রাতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) হযরত জিব্রাঈল (আ.) এর সঙ্গে পবিত্র কাবা হতে ভূ-মধ্যসাগরের পূর্ব তীর ফিলিস্তিনে অবস্থিত পবিত্র বায়তুল মুকাদ্দাস হয়ে সপ্তাকাশের উপর সিদরাতুল মুনতাহা হয়ে সত্তর হাজার নূরের পর্দা পেরিয়ে আরশে আজিমে মহান আল্লাহ তাআলার দিদার লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে দুনিয়াতে প্রত্যাবর্তন করেন। তিনি অবলোকন করেন সৃষ্টি জগতের সমস্ত কিছুর অপার রহস্য।

তাই শবে মানে রাত, মেরাজ মানে ‘ঊর্ধ্ব গমন’; শবে মেরাজ অর্থ ‘ঊর্ধ্ব গমনের রাত’।রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতকে ‘শবে মেরাজ’ বলা হয়।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা