23 C
আবহাওয়া
১১:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » মেরাজুন্নবী (স.) মাহ্ফিল অনুষ্ঠিত

মেরাজুন্নবী (স.) মাহ্ফিল অনুষ্ঠিত

‘শবে মেরাজ’

লোহাগাড়া(চট্টগ্রাম) :  ১৯ দিনব্যাপী ঐতিহাসিক সীরতুন্নবী (স.) মাহ্ফিলের প্রবর্তক হযরত আলহাজ্ব শাহ্ মাওলানা হাফেজ আহমদ (রহ.) শাহ্ ছাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত পবিত্র মেরাজুন্নবী (স.) মাহ্ফিল মসজিদে বায়তুল্লাহ চুনতী সীরত ময়দানে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি ২০২৪) বাদে আছর হতে অনুষ্ঠিত হয়।

বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক উস্তাজ আলহাজ্ব হযরত মাওলানা সিরাজুল আরেফীন, শাহারবিল আনওয়ারুল উলুম কামিল মাদরাসার সভাপতি হযরত মাওলানা রুহুল কুদ্দুস আনওয়ারী, চুনতী শাহ মঞ্জিল মতোয়াল্লী কমিটির সভাপতি মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ ও আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের।

মিলাদ ও কিয়াম করেন মাওলানা কাজী অধ্যক্ষ মুহাম্মদ নাছির উদ্দীন। মাওলানা হাফেজ মুসা তুরাইন এর সঞ্চালনায় আলোচনা করেন মাওলানা মাহবুবুল বশর আল কাদেরী, হযরত মাওলানা হাফিজুল হক নিজামী, আবু নোমান মুহাম্মদ হাফিজুল্লাহ, আলহাজ্ব ডা. মাহমুদুর রহমান, কাজী মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন সাদী, হযরত মাওলানা মাহমুদুল হক প্রমূখ।

এতে আরো উপস্থিত ছিলেন সীরত মাহফিল মোতোওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাাদক হযরত মাওলানা শাহজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, সোহেল তাজ সহ দেশ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল হামিদ, মাওলানা জালাল উদ্দিন মুনিরী, হাফেজ মাওলানা কবির আহমদ। নাতে রাসূল (স.) করেন আব্দুশ শুকুর, মাওলানা জহির উদ্দীন, মাওলানা আব্দুল হাফিজ ফারুকী, আব্দুল্লাহ আল আকরাম হাদী, মুহাম্মদ ইমাদ উদ্দীন সাদ, শাহেদুল আনোয়ার সাদ,মুহাম্মদ ফখরুদ্দীন রাজী। আখেরি মোনাজাত ও তবারুকের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

বিএনএনিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা