26 C
আবহাওয়া
৬:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » মাটি খনন করায় এবার সোহেলকে ৫ লাখ টাকা জরিমানা 

মাটি খনন করায় এবার সোহেলকে ৫ লাখ টাকা জরিমানা 

জরিমানা

বিএনএ, মিরসরাই : মাত্র ১২দিন আগে পাহাড় কাটার অপরাধে উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোজাহার হক চৌধুরী সোহেলকে ১ লাখ টাকা জরিমানা করে মিরসরাই উপজেলা প্রশাসন। তাকে সতর্ক করা হয়।

কিন্তু সতর্কতা অবলম্বন না করে বিনা অনুমতিতে উপজেলা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পুকুরের মাটি ইটভাটায় নেওয়ার অপরাধে এবার ৫ লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে তাকে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সুফিয়া রোডে অবস্থিত এমএইচবিআই ব্রিক ফিল্ডের পরিচালক সোহেলকে এই জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, আইন অমান্য করে মাটি খনন ও ইট ভাটায় ব্যবহারের দায়ে ভাটার মালিক মোজাহের হক চৌধুরী সোহেলকে ৫লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত ২৭ জানুয়ারি পাহাড় কাটার অপরাধে একই ব্যাক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। কিন্তু তিনি আবারও আইন অমান্য করেছেন। ভবিষ্যতে যেন এ কাজ না করে সে ব্যাপারে আবার ও তাকে সতর্ক করা হয়েছে।

জনস্বার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/ আশরাফ উদ্দিন/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের