26 C
আবহাওয়া
৫:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে ভুয়া এডিশনাল এসপি আটক

ধামরাইয়ে ভুয়া এডিশনাল এসপি আটক


বিএনএ, সাভার : ঢাকার ধামরাইয়ে ডিবির ভূয়া এডিশনাল এসপি পরিচয়দানকারী অলিউল্লাহ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (০৮ ফেব্রুয়ারি) রাত ৯টায় ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বাথুলি স্কেলের পাশে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত অলিউল্লাহর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়- যশোর থেকে কিশোরগঞ্জ গাছ বাজার যাওয়ার পথে ঢাকা-আরিচামহাসড়কের একেএইচ ডায়িং কারখানার কাছে একটি কাঠ ভর্তি ট্রাক থামিয়ে ট্রাক ড্রাইভারের সাথে বাকবিতন্ডায় হয় অলিউল্লাহ নামে এক ব্যক্তির। ট্রাকের নাম্বার (যশোর ট ১১-৩১৬৭)। পরে পাশেই চটপটির দোকানদার নুর হোসেন এগিয়ে যায় ট্রাকের কাছে। তখন অলিউল্লাহ নিজেকে ডিবি এডিশনাল এসপি পরিচয় দেয়। এক পর্যায়ে লোকজন জড়ো হলে ৯৯৯- এ কল দিলে ধামরাই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এবিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, শ্রমিকদের সাথে বাকবিতন্ডা হলে ওই শ্রমিকরা অলিউল্লাহ নামে এক ব্যক্তিকে আটক করে ট্রিপল নাইনে কল দিলে ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। বিষয়টি যাচাইবাছাই করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনএ/ইমরান খান/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের