27 C
আবহাওয়া
৭:৩২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » মার্চে সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী 

মার্চে সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী 


৮ মার্চ সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরবে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আমিরাতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সফরের বিস্তারিত সূচি নিয়ে এখনও আলোচনা চলছে।

সূত্র জানায়, আমিরাত সফরে দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকসহ দুবাই এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনসহ বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা।

এদিকে, বুধবার রাতেই সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের আমন্ত্রণে দেশটি সফরে যাওয়ার কথা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের। দুই দিনের সফরে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পরে।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩