23 C
আবহাওয়া
৬:০২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ৩৫২

চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ৩৫২


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৫২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।  তবে এদিন করোনা আক্রান্ত হয়ে কারো  মৃত্যু হয়নি।

বুধবার (৯ ফেব্রুয়ারি) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব  তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৩টি ল্যাবে ৩ হাজার ১০৫টি নমুনা পরীক্ষা করে ৩৫২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ২৪৫ জন নগরের ও ১০৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৩২৫ জন। এর মধ্যে নগর এলাকায় ৯০ হাজার ৫০০ জন এবং উপজেলায় ৩৩ হাজার ৮২৫ জন। এ ছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬০ জনের মধ্যে ৭৩৪ জন নগর এবং ৬২৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে