18 C
আবহাওয়া
১০:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » দুটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা পেল চমেক হাসপাতাল

দুটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা পেল চমেক হাসপাতাল

দুটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা পেল চমেক হাসপাতাল

বিএনএ, চট্টগ্রাম : প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন পেল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এসব ক্যানোলা হাসপাতাল কর্তৃপক্ষকে হস্তান্তর করেন। চমেকের পক্ষে সেগুলো গ্রহণ করেন সহকারী পরিচালক (প্রশাসন) ডা. রাজিব পালিত।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া, জেলা প্রশাসকের স্টাফ অফিসার ওমর ফারুকসহ জেলা প্রশাসন ও চমেক হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডার থেকে চট্টগ্রামবাসীর জন্য দুইটি হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা উপহার হিসেবে পাঠানো হয়। মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ে ডিসি স্যার এইসব হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা