25 C
আবহাওয়া
৯:০৮ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠলো বায়ার্ন

ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠলো বায়ার্ন

বায়ার্ন

স্পোর্টস ডেস্ক: লেভানদোভস্কির জোড়া গোলে আল আহলিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ।

কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে সোমবার দ্বিতীয় সেমি-ফাইনালে মিশরের দলটিকে ২-০ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন। দুই অর্ধে একটি করে গোল করেন লেভানদোভস্কি।

এডুকেশন সিটি স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার ফাইনালে মেক্সিকোর দল তাইগ্রেসের মুখোমুখি হবে জার্মান চ্যাম্পিয়নরা। রোববার প্রথম সেমি-ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে ১-০ গোলে হারিয়ে উত্তর আমেরিকার প্রথম দল হিসেবে প্রতিযোগিতাটির ফাইনালে ওঠে তাইগ্রেস।

এদিন সপ্তদশ মিনিটে এগিয়ে যায় ২০১৩ আসরের চ্যাম্পিয়ন বায়ার্ন। সের্গে জিনাব্রির পাসে ছয় গজ বক্সের সামনে থেকে ডান পায়ের জোরালো শটে ঠিকানা খুঁজে নেন লেভানদোভস্কি।

প্রথমার্ধের বাকি সময়ে বেশ কয়েকটি সেভ করে ব্যবধান বাড়তে দেননি আল আহলির গোলরক্ষক মোহামেদ এল শেনাউয়ি।

৮৫তম মিনিটে জয় নিশ্চিত করেন লেভানদোভস্কি। ডান দিকের বাইলাইনের কাছ থেকে লেরয় সানের ক্রসে হেডে বল জালে পাঠান তিনি।

বিএনএ/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা