32 C
আবহাওয়া
৩:১২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ইরানে বড় সরকারবিরোধী বিক্ষোভ

ইরানে বড় সরকারবিরোধী বিক্ষোভ


বিএনএ, বিশ্বডেস্ক : তেহরানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সড়কে বৃহস্পতিবার ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে ক্ষোভের জেরে শুরু হওয়া দেশব্যাপী আন্দোলনের অংশ হিসেবে এ বিক্ষোভ হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং এএফপির যাচাইকৃত ছবিতে এ দৃশ্য দেখা যায় । প্যারিস থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

তেহরান থেকে পাওয়া ছবিতে দেখা যায়, রাজধানীর আয়াতুল্লাহ কাশানি বুলেভার্ড এভিনিউয়ের একটি অংশে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়।

ইরানের বাইরে পরিচালিত ফার্সি ভাষার টেলিভিশন চ্যানেল ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে আরও কয়েকটি শহরের বিক্ষোভের ছবি প্রকাশ করা হয়। এর মধ্যে উত্তরের তাবরিজ ও পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদের বিক্ষোভের চিত্র রয়েছে।

২৮ ডিসেম্বর আন্দোলন শুরুর পর বৃহস্পতিবারের বিক্ষোভকে এখন পর্যন্ত সবচেয়ে বড় আকারের বলে ধারণা করা হচ্ছে।

১৯৭৯ সালের বিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত শাহের পুত্র ও যুক্তরাষ্ট্র প্রবাসী রেজা পাহলভি বৃহস্পতিবার সন্ধ্যায় এ গণ আন্দোলনের ডাক দেন।

আরেকটি ভিডিওচিত্রে দেখা যায় কাশানি বুলেভার্ড এভিনিউ-এর বিক্ষোভে মানুষ ‘স্বৈরাচারী নিপাত যাক’ সহ সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন।

তবে এএফপি’র যাচাই না করা একটি ভিডিওতে দেখা গেছে, মাশহাদের ভাকিলাবাদ এলাকায় একটি প্রধান সড়কেও বিপুল মানুষের সমাগম ঘটেছে। এলাকাটিতে শিয়া ইসলামের অন্যতম পবিত্র মাজার অবস্থিত।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত, কিন্তু যাচাই না হওয়া অন্য ভিডিওতে দেখা গেছে, উত্তরের কেন্দ্র তাবরিজে বড় বিক্ষোভ হয়েছে। সেখানে বিক্ষোভকারীরা ‘পাহলভি দীর্ঘজীবী হোক’ স্লোগান দেন। ঐতিহাসিক কেন্দ্রীয় শহর ইসফাহানেও বড় ধরনের বিক্ষোভের খবর পাওয়া গেছে।

অধিকারকর্মীরা বলছেন, দমন-পীড়ন সত্ত্বেও আন্দোলন থামার কোন লক্ষণ নেই, বরং পরিসর আরো বাড়ছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত