18 C
আবহাওয়া
১০:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সীতাকুণ্ডে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধের

সীতাকুণ্ডে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধের

সীতাকুণ্ডে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধের

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসচাপায় শংকর ত্রিপুরা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকালে কুমিরা সুলতানা মন্দির এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শংকর ত্রিপুরা ঐ এলাকার পাহাড়ি ত্রিপুরা পাড়ার মৃত মনকরাই ত্রিপুরার ছেলে। তিনি ত্রিপুরা সর্দার ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শংকর ত্রিপুরা প্রতিদিনের মতো সুলতানা মন্দির এলাকায় একটি মন্দিরে গীতাপাঠ করতে যাচ্ছিলেন। এ সময় জিপিএইচ ইস্পাত কারখানার সামনে ঢাকামুখী একটি স্টারলাইন বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

স্থানীয় ইউপি সদস্য মো. সালাউদ্দিন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ত্রিপুরা পাড়ার শতাধিক ত্রিপুরা অধিবাসী মহাসড়কে এসে একের পর এক স্টারলাইনের বাস আটক করে প্রতিবাদ জানাতে থাকেন। বেশ কয়েকটি বাস আটক হওয়ায় যানজট সৃষ্টির পাশাপাশি যাত্রীদের দুর্ভোগ সৃষ্টি হয়। পরে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট বাসটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এতে বিক্ষুব্ধ অধিবাসীরা ফিরে যান।

ওসি বলেন, দুর্ঘটনায় আহত হওয়ার পর ত্রিপুরা সর্দারকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা