20 C
আবহাওয়া
৬:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপির হুমকি-ধামকি এখন গেল কোথায়? -শেখ হাসিনা

বিএনপির হুমকি-ধামকি এখন গেল কোথায়? -শেখ হাসিনা

প্রধানমন্ত্রী

ঢাকা: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে অংশ না নেয়ায় বিএনপির নেতাকর্মীরা হতাশায় পতিত উল্লেখ করে বলেছেন, ’৭১ সালের ৭ মার্চ জাতির পিতা বলেছিলেন- কেউ দাবায় রাখতে পারবা না। ৭ জানুয়ারির নির্বাচনে এ দেশের মানুষ সেটাই প্রমাণ করেছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি ২০২৪) দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ’৭৫ এর পর থেকে যত নির্বাচন আমরা দেখেছি, তার মধ্যে সবচেয়ে সুশৃঙ্খল এবং অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ৭ জানুয়ারি ২০২৪  নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শেখ হাসিনা নির্বাচন বন্ধে বিএনপি নানা ধরনের ষড়যন্ত্র করেছিল উল্লেখ করে বলেন, মুরুব্বিদের পরামর্শে চললে বাংলাদেশের আর চলা লাগবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপির লক্ষ্য ছিল নির্বাচন হতে দেবে না। তাদের কিছু মুরুব্বি আছে তারাও সেই পরামর্শ দেয়। এমন অবস্থা সৃষ্টি করবে যাতে নির্বাচন না হয় কিন্তু বাংলাদেশের মানুষকে তারা চিনে নাই। তিনি প্রশ্ন রেখে বলেন, বিএনপির হুমকি-ধামকি এখন গেল কোথায়?

এসজিএন  /বিএন এ নিউজ/এইচ মুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা